ঠাকুরমার ঝুলি – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। ৮৪ টি চিত্র সংবলিত ঠাকুরমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থকার স্বয়ং। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার ‘ভট্টাচার্য এন্ড সন্স’ প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে।
সূচিপত্র :
- দুধের সাগর
- কলাবতী রাজকন্যা
- ঘুমন্ত পুরী
- কাঁকণমালা, কাঞ্চনমালা
- কিরণমালা
- শীত বসন্ত
- সাত ভাই চম্পা
- রূপ-তরাসী
- নীলকমল আর লালকমল
- ডালিম কুমার
- পাতাল-কন্যা মণিমালা
- সোনার কাঠি রূপার কাঠি
- চ্যাং ব্যাং
- শিয়াল পণ্ডিত
- সুখু আর দুখু
- ব্রাহ্মণ, ব্রাহ্মণী
- দেড় আঙ্গুলে
- ঠাকুরমা’র ঝুলি
