গল্প সমগ্র – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূচিপত্র :
- অনুপমার প্রেম
- অনুরাধা
- অভাগীর স্বর্গ
- আঁধারে আলো
- আলো ও ছায়া
- একাদশী বৈরাগী
- কাশীনাথ
- ছবি
- ছেলেধরা
- দর্পচূর্ণ
- পরেশ
- বছর-পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী
- বাল্য-স্মৃতি
- বিন্দুর ছেলে
- বিলাসী
- মন্দির
- মহেশ
- মামলার ফল
- মেজদিদি
- রামের সুমতি
- লালু
- সতী
- স্বামী
- হরিচরণ
- হরিলক্ষ্মী
